বিশ্ব ফুটবলে বড়সড় চমক আসতে যাচ্ছে। ইউরোপের কিংবদন্তি কোচ কার্লো আনচেলোত্তি শিগগিরই দায়িত্ব নিতে যাচ্ছেন দক্ষিণ আমেরিকার জায়ান্ট ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে। স্প্যানিশ সংবাদমাধ্যম Relevo জানিয়েছে, আগামী জুনেই আনচেলোত্তি ব্রাজিল দলের কোচ হিসেবে যোগ দিতে পারেন।বর্তমানে রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকা আনচেলোত্তির সঙ্গে চুক্তির মেয়াদ এই মৌসুম শেষে শেষ হয়ে যাচ্ছে। তার পরেই ব্রাজিল ফুটবল ফেডারেশন (CBF) আনুষ্ঠানিকভাবে তাকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।উল্লেখ্য, তিতের বিদায়ের পর থেকে ব্রাজিল দল স্থায়ী কোচের অভাবে ভুগছে। সাময়িকভাবে দায়িত্বে থাকলেও তারা বিশ্বকাপ ২০২৬কে সামনে রেখে একজন অভিজ্ঞ ও বিশ্বজয়ী কোচ খুঁজছিল, আর সেখানেই সবচেয়ে বড় নাম হিসেবে উঠে আসে আনচেলোত্তির নাম।আনচেলোত্তির কোচিং ক্যারিয়ারে রয়েছে চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা, এবং তিনি ইতালির এসি মিলান, ইংল্যান্ডের চেলসি, ফ্রান্সের পিএসজি, জার্মানির বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের কোচ ছিলেন।ফুটবলবিশ্ব এখন অপেক্ষায়, আনচেলোত্তি সত্যিই ব্রাজিলের ডাগআউটে দাঁড়ান কিনা। আর যদি দাঁড়ান, তবে ২০২৬ বিশ্বকাপে নেইমারদের কাঁধে নতুন দায়িত্ব থাকবে ইউরোপীয় কৌশল বাস্তবায়নের।

