উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইউরোপ জুড়ে। আজ রাতে (বাংলাদেশ সময় রাত ১টা), ঐতিহাসিক এস্টাদি অলিম্পিক লুইস কোম্পানিস স্টেডিয়ামে হোম ম্যাচে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে স্বাগত জানাবে বার্সেলোনা।দুর্দান্ত ফর্মে কাতালানরাকোপা দেল রে-তে রিয়াল মাদ্রিদের বিপক্ষে নাটকীয় জয় দিয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর বার্সা শিবির। অতিরিক্ত সময়ে ৩-২ গোলের জয়ে শিরোপা ঘরে তোলে তারা। তবে ইনজুরি বার্সেলোনার জন্য বড় মাথাব্যথা। গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন, ডিফেন্ডার আলেহান্দ্রো বালদে এবং ফরোয়ার্ড রবার্ট লেভানডোভস্কির না থাকাটা বড় ধাক্কা।তবে কোচ হান্সি ফ্লিক জানিয়েছেন, দলের বিকল্প গোলরক্ষক হিসেবে ওয়োচেখ শেজনি খেলবেন এবং মাঝমাঠে গাভি-পেদ্রি-ডি জং রসায়নের ওপরই নির্ভর করবে দলের পারফরম্যান্স।
ইন্টার মিলান: হারানো ছন্দে ফিরতে মরিয়াইন্টার মিলান সেমিফাইনালে উঠলেও সম্প্রতি তিন ম্যাচে টানা হার তাদের আত্মবিশ্বাসে চিড় ধরিয়েছে। বেঞ্জামিন পাভার্ড ইনজুরির কারণে দলে নেই। তবে ফরোয়ার্ড লওতারো মার্টিনেজের উপরই রয়েছে আক্রমণের মূল দায়িত্ব।
সম্ভাব্য একাদশ:বার্সেলোনা (৪-৩-৩): সেজনি; কুর্বাসি, ইনগো মার্টিনেজ, মার্টিন,কুন্দে, পেদ্রি, ডি জং, অলমো, লামিন ইয়ামাল, রাপিনিয়া, ফারান টরেস।
ইন্টার মিলান (৩-৫-২): সমার; বিসেচেক, অ্যাসারবি, বাস্তোনি; ডুমফ্রিস, বারেলা, চালহানোগ্লু, মিখিতারিয়ান, ডিমার্কো, থুরাম, মার্টিনেজ।
ম্যাচের সময় ও সম্প্রচার: ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে। সম্প্রচার পাবে Sony Sports Network এবং Sony LIV অ্যাপে।
বিশ্লেষণ ও পূর্বাভাস: বার্সেলোনার হোম ফর্ম এবং সাম্প্রতিক আত্মবিশ্বাস তাদের ফেভারিট করে তুললেও, ইন্টার মিলান ইউরোপীয় বড় ম্যাচে কখনও হাল ছাড়ে না। দুই দলের লড়াই হতে যাচ্ছে রোমাঞ্চকর।

