ফ্লোরিডা,যুক্তরাষ্ট
আজ বুধবার রাতে চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ ২০২৫-এর সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ, যেখানে ইন্টার মিয়ামি মুখোমুখি হচ্ছে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের।প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে থাকা ইন্টার মিয়ামির জন্য এই ম্যাচটি একটি ‘ডু অর ডাই’ পরিস্থিতি। তবে সুখবর হচ্ছে, দলের প্রাণভোমরা লিওনেল মেসি এই গুরুত্বপূর্ণ ম্যাচে ফিরছেন মাঠে। চোটের শঙ্কা থাকলেও নিশ্চিত করা হয়েছে, মেসি সম্পূর্ণ ফিট এবং লুইস সুয়ারেজের সঙ্গে জুটি বেঁধে আজ মাঠে নামছেন।
দলের অবস্থা : মিয়ামিকে ফাইনালে যেতে হলে অন্তত ৩-০ গোলে জয় পেতে হবে। অন্যথায়, ২-০ গোলে জয় পেলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে।
কোচ হাভিয়ের মাসচেরানো সাংবাদিকদের বলেন, “মেসির ফেরাটা আমাদের জন্য বড় অনুপ্রেরণা। খেলোয়াড়দের মনোবল ভালো আছে, আমরা ঘুরে দাঁড়াতে প্রস্তুত।”
ম্যাচ তথ্য; তারিখ ও সময়: ৩০ এপ্রিল, বাংলাদেশ সময় ভোর ৬টা
ভৈন্যু: চেজ স্টেডিয়াম, মায়ামিলাইভ
সম্প্রচার: Fox Sports 1, TUDN, Univision, ViX, FuboTV

