কৃষি ডিপ্লোমা (Diploma in Agriculture) কোর্সে পড়ুয়া শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট ৮ দফা দাবির ভিত্তিতে একত্রিত হয়ে আন্দোলনে নেমেছে। তারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করছে। অর্থাৎ, তারা নির্দিষ্ট সময় ধরে সেই স্থানে বসে থেকে শান্তিপূর্ণ প্রতিবাদ করছে, যাতে তাদের দাবিগুলো সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয় এবং বাস্তবায়নের ব্যবস্থা নেওয়া হয়।

কৃষি ডিপ্লোমার ছাত্র-ছাত্রীগণের আট দফা দাবিসমূহ:-
১। ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহনের সুযোগ দিতে হবে। অথবা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে।
২। উপসহকারী কৃষি কর্মকর্তা কে দ্বিতীয় শ্রেনীর কর্মকর্তা হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতি বছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
৩। কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করতে হবে।
৪। কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি.এ.ই এর অধিনস্থ থেকে বের করে সম্পূর্ণভাবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আলাদা প্রতিষ্ঠান করতে হবে।
৫। সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারি বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদ দের জন্য সংরক্ষিত করতে হবে।
৬। ডিপ্লোমা কৃষিবিদ দের বেসরকারী চাকুরীর ক্ষেত্রে ন্যূনতম ১০ম গ্রেডের পে-স্কেলে বেতন দিতে হবে।
৭। কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের কে মাঠ সংযুক্তি ভাতা প্রদান করতে হবে।
৮। উপসহকারী কৃষি কর্মকর্তা-দের চাকুরীতে প্রবেশের পর ৬মাসের ফাউন্ডেশন ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে।

